Jammu & Kashmir Landslide: আচমকা ভূমিধসে ভেঙে পড়ল একাধিক বাড়ি, প্রশাসনের তরফে শুরু উদ্ধারকাজ

গতকাল গান্দেরবাল জেলার সোনামার্গের রেজিন, গগনগীর এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

Landslide at Rezin Photo Credit: Twitter@ANI

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উপত্যকায় ফের ভয়াবহ ধস (Landslide)। ধসের জেরে ভেঙে পড়ে একাধিক ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয় ১৩ টি বাড়ি। এছাড়াও বেশকিছু গবাদি পশু মারা গিয়েছে। গতকাল গান্দেরবাল জেলার সোনামার্গের রেজিন, গগনগীর এলাকায় ভূমিধসের (Landslide) ঘটনা ঘটে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানানো হয় প্রশাসনের তরফে।কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement