Search Operation In Jammu And Kashmir Video: জঙ্গিদের খোঁজে সুন্দরবণি সেক্টর এফোঁড় ওফোঁড় করে ফেলছে সেনা বাহিনী, দেখুন ভিডিয়ো

Indian Army's Search Operation (Photo Credit: ANI/X)

রাজৌরির (Rajouri) সুন্দরবণি সেক্টরে বুধবার ১২.৪৫ নাগাদ সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ফলে ফের উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালানো শুরু করতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ভারতীয় জওয়ানরাও (Indian Army) পালটা গুলি চালানো শুরু করেন। সেই সঙ্গে একের পর এক সেনা বাহিনীর গাড়ি ঘটনাস্থলে হাজির হয়ে তল্লাশি অভিযান শুরু করে। তবে এখনও কোনও জঙ্গির সন্ধান মেলেনি। ফলে গোটা এলাকা ঘিরে ধরে সেনা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। সুন্দরবণি সেক্টরে যে বিস্তীর্ণ জঙ্গল রয়েছে, সেখানে সেনা বাহিনীকে তল্লাশি করতে দেখা যায়। জঙ্গলের বিভিন্ন জায়গা থেকে সীমান্তের দিকে তাক করে পাহারা দিতে দেখা যায় ভারতীয় জওয়ানদের।

আরও পড়ুন: Indian Army Vehicle Fired By Terrorist: জঙ্গলের মাঝে রাস্তা, সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে রাজৌরিতে গুলি চালাল জঙ্গিরা, দেখুন ভিডিয়ো

দেখুন সুন্দরবণি সেক্টরে চলছে জোরদার তল্লাশি অভিযান...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement