Jammu and Kashmir Bus Accident: জম্মু কাশ্মীরে ফের অঘটন, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত ২ যাত্রী

মঙ্গলবার পুঞ্চ জেলায় যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়েছে। জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়েছে বাসটি। দুর্ঘটনায় দু জন যাত্রীর প্রাণ গিয়েছে।

Jammu and Kashmir Bus Accident (Photo Credits: ANI)

Jammu and Kashmir Bus Accident: দিন কয়েক আগেই জম্মু কাশ্মীরের রামবানে সেনাবাহিনীর কনভয় থেকে একটি ট্রাকটি গভীর খাদে গড়িয়ে পড়ে যায়। প্রায় ৭০০ ফুট গভীর খাদে পড়ে তিন জওয়ান নিহত হন। ভূ-স্বর্গ থেকে ফের দুর্ঘটনার খবর এল। মঙ্গলবার পুঞ্চ জেলায় যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়েছে। জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়েছে বাসটি। দুর্ঘটনায় দু জন যাত্রীর প্রাণ গিয়েছে। আহত হয়েছেন অন্ততপক্ষে ২৫ জন যাত্রী। ভেঙেচুরে গিয়েছে বাসটি। আহতদের উদ্ধার করে মেন্ধারের উপ-জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুঞ্চে দুর্ঘটনার কবলে বাস, মৃত ২  যাত্রীঃ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement