Jammu And Kashmir: কুলগামে ঘিরে ধরে লস্করের ৫ জঙ্গিকে নিকেশ করল সেনা বাহিনী
বুধবার থেকে ফের নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে জম্মু কাশ্মীর। গতকালই খবর মেলে, কুলগামে বেশ কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপর বুধবার থেকে জঙ্গিদের সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। যার জেরে প্রথমে ২ জঙ্গিকে চারপাশ থেকে ঘিরে ধরে সেনা বাহিনী। এরপর বৃহস্পতিবার লস্কর-ই-তইবার ৩ জঙ্গিকে নিকেশ করে বাহিনী। বেলা বাড়তেই সেই সংখ্যা ৩ থেকে বেড়ে ৫-এ পৌঁছে যায়। বর্তমানে কুলগামে পরপর ৫ জঙ্গিকে সেনা বাহিনীর তরফে নিকেশ করা হয়েছে বলে ট্যুইটে জানায় কাশ্মীর জোন পুলিশ। পাশাপাশি ওই এলাকায় আর কোনও জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়েও জোর তল্লাশি শুরু করা হয়েছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Israel- Iran Conflict: ইরানে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস
Indian Air Force: পাঠানকোটে জরুরি অবতরণ বায়ুসেনার চপারের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাইলট
Indian Railway Tatkal Rule: তৎকাল টিকিটের জন্য রেলের নতুন নিয়ম ঘোষণা, ১ জুলাই থেকে আধার-ভিত্তিক ওটিপি প্রমাণ বাধ্যতামূলক
Advertisement
Advertisement
Advertisement