Jaipur- Woman Ran Over By Car: মত্ত অবস্থায় বচসা, প্রকাশ্যে গাড়ি পিষে দিল তরুণীকে, ভাইরাল ভিডিয়ো

Jaipur Accident (Photo Credit: Twitter/Screengrab)

পার্টি শেষ করে সকাল সাড়ে পাঁচটায় বেরনোর পর গাড়িতে পিষে দেওয়া হল এক তরুণীকে।  তাঁর সঙ্গীও গুরুতর আহত।  এমনই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।  যেখানে দেখা যায়, ভোর সাড়ে পাঁচটায় এক দম্পতি রাজস্থানের (Rajasthan) জয়পুরের (Jaipur) একটি হোটেলের বাইরে দাঁড়িয়ে ছিলেন।  সেখানে বেশ কয়েকজনের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। মত্ত অবস্থায় প্রত্যেকে যখন একে অপরের সঙ্গে বচসায় মগ্ন, সেই সময় একটি গাড়ি তাঁদের কাছে আসে।  এরপর পুরো শক্তিতে ওই তরুণীকে পিষে দেয়।  ওই তরুণীর সঙ্গে থাকা তাঁর বিশেষ বন্ধুও গুরুতর জখম। চলন্ত গাড়ি যেভাবে ওই তরুণীকে পিষে দেয়, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, তা দেখে শিউরে ওঠেন বহু মানুষ।  অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে।

দেখুন সেই ভিডিয়ো...

 

পুলিশ কী জানাল দেখুন...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement