IndiGo Bomb Threat: মাঝ আকাশে বিমানে বোমাতঙ্ক, হায়দরাবাদের পথ ঘুরিয়ে ইন্ডিগোর ফ্লাইট নামল নাগপুরে

জবলপুর থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো ফ্লাইটে বোমাতঙ্ক। মাঝ আকাশে বোমা হুমকির খবর পেয়ে নাগপুরে বিমানটির জরুরি অবতারণ করেন চালক।

IndiGo (Photo Credits Wikimedia Common)

মাঝ আকাশে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat)। তড়িঘড়ি ইন্ডিগোর (IndiGo) জরুরি অবতারণ। রবিবার মধ্যপ্রদেশের জবলপুর থেকে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিগো 6E 7308 ফ্লাইটটি (IndiGo Flight)। মাঝ আকাশে বোমা হুমকির খবর পেয়ে বিমানটিকে নাগপুরে ঘুরিয়ে নেন চালক। ইন্ডিগোর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, হায়দরাবাদ থেকে পথ ঘুরিয়ে মহারাষ্ট্রের নাগপুরে ফ্লাইটটি অবতারণের পর সকল যাত্রীকে নামিয়ে এনে বিমান খালি করা হয়। এরপরেই শুরু হয় বিমানের নিরাপত্তা পরীক্ষা। জানানো হয়, যাত্রীদের জন্যে বিকল্প বিমানের ব্যবস্থা করা হবে সংস্থার তরফে। ততক্ষণে বিমান যাত্রীদের জন্যে প্রয়োজনীয় পানীয় এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে।

মাঝ আকাশে বিমানে বোমাতঙ্ক... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement