TV Journalist Sulabh Srivastava Found Dead: প্রয়াগরাজে খবর করতে গিয়ে সাংবাদিকের রহস্যমৃত্যু, কাঠগড়ায় যোগীর সরকার
সাংবাদিকের রহস্য মৃত্যুর ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশ৷ গত ১৩ জুন রবিবার এবিপি নিউজের সাংবাদিক সুলভ শ্রীবাস্তবের মৃতদেহ পাওয়া যায়৷ এই ঘটনায় যোগী আদিত্যনাথের সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস
সাংবাদিকের রহস্য মৃত্যুর ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশ৷ গত ১৩ জুন রবিবার এবিপি নিউজের সাংবাদিক সুলভ শ্রীবাস্তবের মৃতদেহ পাওয়া যায়৷ এই ঘটনায় যোগী আদিত্যনাথের সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি৷ তাঁর অভিযোগ, মৃত সুলভ শ্রীবাস্তব প্রয়াগরাজ নিয়ে তদন্তমূলক খবর করছিলেন সেই জন্যেই তাঁকে খুন হতে হল৷ উত্তরপ্রদেশে ‘জঙ্গল রাজ’ চলছে৷
একই সঙ্গে নামী হিন্দি সংবাদপত্রে এক সাংবাদিকের টুইটও শেয়ার করেছেন শ্রীনিবাস বিভি৷ যেখানে লেখা আছে রিপোর্টিং করতে গিয়ে প্রাণনাশের সম্ভাবনা বুঝতে পেরেই সুলভ শ্রীবাস্ত প্রয়াগরাজের এডিজি জোনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলেন৷ অর্থাৎ প্রয়াগরাজে তাঁর নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে প্রশাসনকে৷ গত শনিবার ১২ জুন আবেদনপ্তর জমা করেন সুলভ শ্রীবাস্তব৷ ঠিক পরের দিন অর্থাৎ ১৩ জুন রবিবার রহস্যজনক ভাবে তাঁর মৃত্যু হয়৷