IRCTC:অচল আইআরসিটিসির ওয়েবসাইট, চরম বিপাকে যাত্রীরা
জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই ডাউন ছিল আইআরসিটিসির ওয়েবসাইট। বেলা গড়াতে একেবারেই অকেজো হয়ে যায় এটি।
নয়াদিল্লিঃ সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তি। সোম সকালেই বন্ধ আইআরসিটিসির(IRCTC) ওয়েবসাইট। সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে টিকিট বুকিংয়ের ওয়েবসাইট। বন্ধ তৎকাল পরিষেবা। এর জেরে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। এমনকী অভিযোগও জানানো যাচ্ছে না বলে খবর। জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই ডাউন ছিল আইআরসিটিসির ওয়েবসাইট। বেলা গড়াতে একেবারেই অকেজো হয়ে যায় এটি। কতক্ষণ লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে তা জানা যায়নি। তবে ওয়েবসাইটে রক্ষণাবেক্ষণের কাজ চলছে বলে সূত্রের খবর। অন্যদিকে টিকিট বুকিং-এ সমস্যা হওয়ায় উদ্বেগে যাত্রীরা। আদৌ পরিষেবা আজ চালু হবে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা।
অচল আইআরসিটিসির ওয়েবসাইট, চরম বিপাকে যাত্রীরা
Advertisement
সম্পর্কিত খবর
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
Indian Railway Tatkal Rule: তৎকাল টিকিটের জন্য রেলের নতুন নিয়ম ঘোষণা, ১ জুলাই থেকে আধার-ভিত্তিক ওটিপি প্রমাণ বাধ্যতামূলক
Tatkal Ticket: তৎকাল টিকিট বুকিংয়ে নয়া নির্দেশিকা ভারতীয় রেলের, কার্যকর হবে ১ জুলাই থেকে, জেনে নিন বিস্তারিত
Delhi Fire Case: বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে সন্তানদের নিয়ে ৮ তলা থেকে ঝাঁপ যুবকের, মৃত্যু ৩ জনের
Advertisement
Advertisement
Advertisement