Indian Visa Iran: ভিসা ছাড়াই ইরানে যেতে পারবেন ভারতীয়রা!

ভিসা নীতিতে বড় বাতিল এনে ভারতীয় পর্যটকদের সুবিধা করে দিল ইরান। কিছু শর্তসাপেক্ষে এবার ভিসা ছাড়াই ভারতীয় পর্যটকরা ইরানে ঘুরে আসতে পারবেন।

Iran (Photo Credit: Twitter)

ইরানে ঘিুরতে যেতে হলে আর লাগবে না ট্যুরিস্ট ভিসা। ভিসা নীতিতে বড় বাতিল এনে ভারতীয় পর্যটকদের সুবিধা করে দিল ইরান। কিছু শর্তসাপেক্ষে এবার ভিসা ছাড়াই ভারতীয় পর্যটকরা ইরানে ঘুরে আসতে পারবেন। তাদের দেশে পর্যটন শিল্পে জোয়ার আনতে ভারত সহ আরও কয়েকটি দেশের ক্ষেত্রে ভিসা নিয়ম একেবারে শিথিল করে দিল ইসালমিক রাষ্ট্রটি। ৪ ফেব্রুয়ারি, রবিবার থেকেই এই নিয়ম চালু হয়ে গিয়েছে।

সাধারণ পাসপোর্ট থাকলেই ভিসা ছাড়াই এবার থেকে সর্বাধিক ১৫ দিন ইরানে যেতে পারবেন ভারতীয়রা। প্রত্যেক ৬ মাসে এমনটা করা যাবে। তবে ভিসা ছাড়া কোনওভাবেই ভারতীয়রা ১৫ দিনের বেশী ইরানে থাকতে পারবেন না। তবে শুধুমাত্র পর্যটন আর বিমানের মাধ্যমে ইরানে এলেই ভারতীয়দের ক্ষেত্রে ভিসাহীন ভ্রমণের অনুমতি দিল ইরান প্রশাসন। ৬ মাসের একাধিকবার বা ১৫ দিনের বেশী ইরানে কাটাতে হলে ভারতীয় পর্যটকদের বিশেষ ধরনের ভিসার প্রয়োজন।

দেখুন খবরটি

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement