International Yoga Day: যোগ দিবসে 'কাশ্মীর কি কলি' দের সঙ্গে সেলফি তুললেন মোদী, দেখুন সেই ছবি

আজ গোটা দেশজুড়ে পালিত হচ্ছে দশম আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। এই বছরের থিম 'স্বাস্থ্য ও সমাজের জন্য যোগ।' আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দু'দিনের সফরে জম্মু কাশ্মীরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ সকালে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার আয়োজিত যোগ আসনের মঞ্চে পৌঁছে যান তিনি। যোগাসনের ফাঁকে অংশগ্রহণকারীদের সঙ্গে তোলেন সেলফিও। নিজের এক্স হ্যান্ডেলে সে সব ছবি পোস্ট করে লেখেন, 'অতুলনীয় প্রাণবন্ততা এখানে।' মোদীর এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 দেখুন সেই ছবি

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement