Special Intensive Revision: হাতে এখনও ৭দিন, বিহারে নির্বাচন কমিশনের হাতে এল মোট গণনা ফর্মের ৮৮.৬৫ শতাংশ

Photo Credits: Twitter

নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision ) উদ্যোগের আওতায় এখনও পর্যন্ত ছয় কোটি ৯৯ লক্ষেরও বেশি গণনা ফর্ম সংগ্রহ করা হয়েছে। এই সংখ্যা মোট গণনা ফর্মের ৮৮.৬৫ শতাংশ।অনেকে প্রয়োজনীয় নথিপত্র সহ ফর্ম জমা দেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছেন। ১.৫৯ শতাংশ ভোটার মৃত বলে চিহ্নিত হয়েছেন, ২.২ শতাংশ স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন, এবং ৪.৫৩ শতাংশ ভোটার কে তাদের ঠিকানায় পাওয়া যায়নি। কোনো যোগ্য ভোটার যাতে বাদ না পড়েন এবং বাকি ভোটাররা নিজেদের গণনা ফর্ম পূরণ করেন কমিশন তা নিশ্চিত করছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement