Indian Railway Stations: আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ ৭৬টি যাত্রী প্রতিক্ষালয় করার প্রস্তাবে অনুমোদন রেল মন্ত্রকের, জানাল রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Ashwini Vaishnaw (Photo Credit: X)

কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের একাধিক রেল স্টেশনে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ ৭৬টি যাত্রী প্রতিক্ষালয় করার প্রস্তাব অনুমোদন করেছেন। এর মধ্যে পূর্ব রেলের হাওড়া, শিয়ালদা ও আসানসোল স্টেশন এবং দক্ষিণ পূর্ব রেলের শালিমার স্টেশনটিও রয়েছে।

প্রতিটির নির্মাণ কার্যই হবে অভিন্ন এবং স্থানীয় পরিস্থিতিকে বিবেচনায় রেখেই তা তৈরি করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী ২০২৬-এর উৎসবের মরশুমের আগে এই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন।প্রতীক্ষালয় গুলিতে মহিলা এবং পুরুষদের জন্য শৌচাগার, টিকিট কাউন্টার, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন এবং বিনামূল্যে পানীয় জল এবং বসার ব্যবস্থা করা হবে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement