Covid-19 Update In India: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭ হাজারের বেশি , ২৪ ঘন্টায় মৃত্যু হল ৩ জনের

Corona (Photo Credit: Twitter)

দেশে দ্রুত ছড়িয়ে পড়া করোনা উদ্বেগ আরও বাড়িয়েছে। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। জানা গেছে, দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭,১৫৪ জনের কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় করোনার ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৩ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সতর্ক রয়েছে। মন্ত্রক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত, দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৭,১৫৪ জন হয়েছে। ‍বিগত বেশ কয়েকদিনে ৯৫৫৬ জন রোগী এই সংক্রমণ থেকে সেরে উঠেছেন। কেরলে সক্রিয় রোগীর সংখ্যা সর্বাধিক। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ২,১৬৫। এরপর রয়েছে গুজরাট। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে, সেখানে ১,২৮১ জন করোনা আক্রান্ত।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement