IndiGo flight receives Bomb threat: ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক! মুম্বইতে নিরাপদে বিমানটি অবতরণ করালেন পাইলট, সুরক্ষিত যাত্রীরা
ফের বিমানের মধ্যে বোমাতঙ্ক। এবার চেন্নাই থেকে মুম্বইগামী ইন্ডিগো (IndiGo) বিমানকে বোম দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি এল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, এদিন বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইমেইলে একটি হুমকি মেইল আসে। আর তারপরেই এই খবর মুম্বই পুলিশের মাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়। তবে বিমানটি অবশ্যই নিরাপদে নামে। বোমের কারণে জরুরি অবতরণ করা হয় না। এবং যাত্রীরাও ঘূণাক্ষরে এই বিষয়ে কিছু জানতো না বলে খবর। ইন্ডিগোর এক আধিকারিক জানিয়েছেন, আমরা ইচ্ছে করেই যাত্রীদের এই বিষয়ে জানাইনি। নাহলে তাঁরা অযথা আতঙ্কিত হতেন। তবে বিমানটি সুরক্ষিতভাবেই নামানো হয়েছে, তারপর নিরাপত্তারক্ষী, মুম্বই পুলিশ জায়গাগুলি পরীক্ষা করে দেখে। তবে কোনও বোমের সন্ধান মেলেনি। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Raveena Tandon: ভয়াবহ বিমান দুর্ঘটনার পরেই এয়ার ইন্ডিয়ায় যাত্রা রবিনা টন্ডনের, কী অভিজ্ঞতা নায়িকার?
Advertisement
Advertisement
Advertisement