Tirupati Temples: এবার দেশের সব রাজ্য়ে হবে তিরুপতি মন্দির

অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে বেঙ্কটেশ্বর মন্দির দুনিয়া জুড়ে বিখ্য়াত। প্রতিদিন দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত তিরুপতি মন্দিরে গিয়ে পুজো দেন।

Tirupati balaji temple at jammu Photo Credit: Twitter@ANI

অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে বেঙ্কটেশ্বর মন্দির দুনিয়া জুড়ে বিখ্য়াত। প্রতিদিন দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত তিরুপতি মন্দিরে গিয়ে পুজো দেন। দেশের সবচেয়ে ধনী এই মন্দির কর্তৃপক্ষ ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তত একটি করে মন্দির খুলতে চাইছে। তিরুমালা তিরুপতি দেবস্থানাম কমিটি সারা ভারতে ছড়িয়ে দিতে চান ভগবান বালাজির আরাধনাকে।

১৯৩৩ সাল থেকে তৈরি হওয়া তিরুপতি মন্দির ট্রাস্ট সারা ভারতে তাদের মোট ৫৮টি মন্দির করেছে। সেগুলি বেশীরভাগই দক্ষিণ ভারতের তিন রাজ্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনায়। তবে ১৯৬৯ সালে উত্তরাখণ্ডের হৃষিকেশ ও ২০১৯ সালে কন্যাকুমারীতে বেঙ্কটেশ্বর মন্দির তৈরি হয়। চলতি বছর ৮ জুন জম্মু-কাশ্মীরও হয় বালাজি মন্দির।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement