G20 Presidency: ভারতের পর এবার আগামী বছর জি-২০ সম্মেলন ব্রাজিলের রিওতে
জমকালো আয়োজন, রাজনৈতিক ও অর্থনৈতিক স্তরে বেশ কিছু বড় সিদ্ধান্তগ্রহণ, আফ্রিকান ইউনিয়নকে পাকাপাকি সদস্যপদ দেওয়া-সব কিছু মিলিয়ে এবার নয়া দিল্লিতে আয়োজিত জি-২০ সম্মেলনে সব দিক থেকেই স্মরণীয় হয়ে থাকল।
ভারতে শেষ হল জি-২০ সম্মেলন। জমকালো আয়োজন, রাজনৈতিক ও অর্থনৈতিক স্তরে বেশ কিছু বড় সিদ্ধান্তগ্রহণ, আফ্রিকান ইউনিয়নকে পাকাপাকি সদস্যপদ দেওয়া-সব কিছু মিলিয়ে এবার নয়া দিল্লিতে আয়োজিত জি-২০ সম্মেলনে সব দিক থেকেই স্মরণীয় হয়ে থাকল। বিশ্ব শান্তি ও আশা নিয়ে মোদীর দেওয়া সংস্কৃত শ্লোকে শেষ হল নয়া দিল্লিতে আয়োজিত ২০২৩ জি-২০ সম্মেলন।
ভারতের পালা শেষে এবার জি-২০ সম্মেলন আগামী বছর ব্রাজিলে হতে চলেছে। নিয়ম মেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-২০ প্রেসিডেন্সি তুলে দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা-কে। ব্রাজিলের রিও ডি জেনিরো-তে আয়োজত হবে ২০২৪ সালের জি-২০ সম্মেলন। ভারতের আগে গত বছর ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত হয়েছিল জি-২০ সম্মেলন।
দেখুন টুইট
Advertisement
সম্পর্কিত খবর
People Fleeing From Tehran Video: ট্রাম্পের ট্যুইটের পর রাস্তা ভরে যাচ্ছে লাল আলোয়, তেহরান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, ভাইরাল ভিডিয়ো
Iran-Israel Ceasefire Offer: ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, দাবি ম্যাক্রোঁর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Advertisement
Advertisement
Advertisement