Indian Army-Assam Rifles Joint Operation: অরুণাচল প্রদেশের নামসাইতে অসম রাইফেলস ও ভারতীয় সেনার যৌথ অভিযান, নিহত এক শীর্ষ আলফা জঙ্গি
অরুণাচল প্রদেশের নামসাই জেলায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে বড় সাফল্য পেল । গতকাল রাতের অন্ধকারে চালানো এই অভিযানে নামসাই জেলার এমএস–৬ এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম স্বাধীন-আলফা (আই)এর এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। সংগঠনের সার্জেন্ট মেজর পদমর্যাদার ওই নেতার নাম ইওন অক্সম । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি রাইফেল, একটি আরপিজি রাউন্ড এবং তিনটি রুকস্যাক। সেনা সূত্রে জানা গিয়েছে, এখনও অভিযান চলছে। অতিরিক্ত বাহিনী নামানো হয়েছে এবং স্থানীয় পুলিশ ও সিআরপিএফ-এর সহযোগিতায় পুরো এলাকায় যৌথ তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
অরুণাচলে অসম রাইফেলস ও ভারতীয় সেনার যৌথ অভিযান
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Advertisement
Advertisement