Ambala: আম্বালায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

ভারতীয় বায়ুসেনার মহড়া চলাকালীন আচমকাই দুর্ঘটনা ঘটল জাগুয়ার যুদ্ধবিমানে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হরিয়ানার আম্বালায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটি থেকে কিছুটা দূরে।

ভারতীয় বায়ুসেনার মহড়া চলাকালীন আচমকাই দুর্ঘটনা ঘটল জাগুয়ার যুদ্ধবিমানে (Jaguar Aircraft)। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হরিয়ানার আম্বালায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটি (Ambala Airbase) থেকে কিছুটা দূরে। জানা যাচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝআকাশেই সমস্যা দেখা দেয়। তবে পাইলট তৎপরতার সাথে জনবসতি থেকে বিমানটিকে দূরে নিয় গিয়ে নিজেকে ইজেক্ট করেন। যে কারণে কোনও হতাহতের খবর নেই। প্যারাসুটের মাধ্যমে সুরক্ষিতভাবে ল্যান্ডিং করেন কর্তব্যরত পাইলট। অন্যদিকে বিমানটি একটি ফাঁকা ধানক্ষেতে আছড়ে পড়ে। পরবর্তীকালে ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও বায়ুসেনার আধিকারিকরা এসে। তবে কী কারণে যান্ত্রিক ত্রুটি ঘটল তা এখনও পরিস্কার নয়। এরজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement