Coronavirus Cases In India: দেশে সর্বাধিক দৈনিক মৃত্যু, ২৪ ঘণ্টায় কোভিডের বলি ৬ হাজার ১৪৮ জন

৯০-এর গণ্ডী থেকে দৈনিক সংক্রমণের পরিসংখ্যান যেন কিছুতেই নামছে না৷ বুধবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৯৪ হাজার ৫২ জন৷ হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩৬৭ জন৷

করোনাভাইরাস (Photo Credits: PTI)

৯০-এর গণ্ডী থেকে দৈনিক সংক্রমণের পরিসংখ্যান যেন কিছুতেই নামছে না৷ বুধবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৯৪ হাজার ৫২ জন৷ হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩৬৭ জন৷  তবে করোনায় দৈনিক মৃত্যু সমস্ত পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে৷ গতকাল সারাদিনে দেশে কোভিডের বলি ৬ হাজার  ৬ হাজার ১৪৮ জন৷  স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী  দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জন৷ এতদিনে করোনাকে জয় করেছেন ২ কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৪৯৩ জন৷ দেশে করোনার মৃত্যুমিছিলে শামিল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন৷  এই মুহূর্তে অ্যাক্টিভ রোগী ১১ লাখ ৬৭ হাজার ৯৫২ জন৷  এখনও করোনার টিকাকরণের আওতায় এসেছেন ২৩ কোটি ৯০ লাখ ৫৮ ৩৬০ জন৷    

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement