Coronavirus Cases In India: করোনাকালে বিপর্যস্ত দেশ, নতুন রোগীর সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ২২৯

করোনাকাল যেন ভয়াবহতা থেকে বেরতেই পারছে না৷ তবে আশার খবর এই যে ধীরে হলেও কমছে দৈনিক সংক্রমণ৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২২৯ জন৷

ভারতে করোনা (Photo Credits: PTI)

করোনাকাল যেন ভয়াবহতা থেকে বেরতেই পারছে না৷  তবে আশার খবর এই যে ধীরে হলেও কমছে দৈনিক সংক্রমণ৷  গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২২৯ জন৷  এদিন করোনাকে জয় করে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন  ৩ লাখ ২০ হাজার ২৮৯ জন৷ সোমবার ভারতে করোনার বলি ৩ হাজার ৪৪৯ জন৷  স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী  দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি  ২ লাখ ৮২ হাজার ৮৩৩ জন৷  এতদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ২৯২ জন৷  মৃত্যু মিছিলে শামিল ২ লাখ ২২ হাজার ৪০৮ জন৷  এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৩৪ লাখ ৪৭ হাজার ১৩৩ টি৷ এতদিনে দেশের ১৫ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ৯২১ জন টিকাকরণের আওতায় এসেছেন৷    

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement