Coronavirus Cases in India: ৪ হাজারের গণ্ডী টপকে করোনার মৃত্যু মিছিল, আড়াই লাখের নিচে দৈনিক সংক্রমণ

আশা নিরাশার দোলাচালে দেশের করোনা পরিস্থিতি৷ একদিকে যখন প্রতিদিন একটু একটু করে দৈনিক সংক্রমণ কমছে৷ তখন দেশে করোনায় মৃত্যুর হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ রবিবার সারাদিনে ভারতে করোনার বলি ৪ হাজার ৪৫৪ জন৷

ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

আশা নিরাশার দোলাচালে দেশের করোনা পরিস্থিতি৷ একদিকে যখন প্রতিদিন একটু একটু করে দৈনিক সংক্রমণ কমছে৷ তখন দেশে করোনায় মৃত্যুর হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ রবিবার সারাদিনে ভারতে করোনার বলি ৪ হাজার ৪৫৪ জন৷ গতকাল নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন৷  করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ২ হাজার ৫৪৪ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭৷  করোনাকে জয় করেছেন ২ কোটি ৩৭ লাখ ২৮ হাজার ১১ জন৷  এখনও পর্যন্ত মৃত্যু মিছুলে শামিল ৩ লাখ ৩ হাজার ৭২০ জন৷  এই মুহূর্তে অ্যাকটিভ কে ২৭ লাখ ২০ হাজার ৭১৬টি৷  কোভিড টিকার আওতায় এসেছেন ১৯ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৯৬২ জন৷    

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement