Coronavirus Cases In India: অবশেষে ২ লাখের নিচে দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুর হার

আশা জাগিয়ে কমল দেশে নতুন করোনা রোগীর সংখ্যা৷ গতকাল সারাদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন৷ এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৪৫৯ জন৷

করোনাভাইরাস (Photo Credits: PTI)

আশা জাগিয়ে কমল দেশে নতুন করোনা রোগীর সংখ্যা৷ গতকাল সারাদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন৷ এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৪৫৯ জন৷ একদিনে করোনায় মৃত ৩ হাজার ৬৬০ জন৷ সবমিলিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৪৫৭ জন৷ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠছেন ২ কোটি ৪৮ লাখ ৯৩ হজার ৪১০ জন৷ মৃত্যু মিছিলে শামিল ৩ লাখ ১৮ হাজার ৮৯৫ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ২৩ লাখ ৪৩ হাজার ১৫২ জন৷ এখনও পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন ২০ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৬৬০ জন৷       

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement