Blackout In Amritsar: জম্মুর পাশাপাশি অন্ধকারে ঢাকল অমৃতসর, সক্রিয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম

Amritsar (Photo Credit: ANI/X)

জম্মুর (Jammu) পাশাপাশি পাঞ্জাবের (Punjab) অমৃতসরকেও (Amritsar) ঢেকে দেওয়া হয়েছে অন্ধকারে। অমৃতসরে যাতে পাকিস্তান কোনওভাবে হামলা চালাতে না পারে, তার জন্যই গোটা এলাকা অন্ধকারে ঢেকে দেওয়া হয়। এসেবর পাশাপাশি পাঠানকোট (Pathankot) এয়ারবেস নিশানা করে পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করে। তবে পাকিস্তানের একটি এস ১৫ জেটকে গুলি করে নামানো হয় বলে খবর। যার জেরে পাঠানকোটের এয়ারবেস সুরক্ষিত রয়েছে। ভারতের যে ডিফেন্স সিস্টেম, তা পাকিস্তানের ড্রোন, মিসাইল সব আকাশেই নষ্ট করে দিতে শুরু করেছে। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধে নামতেই জম্মুতে হামলা শুরু করে পাকিস্তান। জম্মুর আখনুর থেকে শুরু করে রাজৌরি. পুঞ্চ, সাম্বা অন্যদিকে রাজস্থানের জয়সলমীরেও সক্রিয় করে দেওয়া হয় ভারতের  এয়ার ডিফেন্স সিস্টেম। ফলে পাকিস্তানের মিসাইল এবং ড্রোন আকাশে দেখলেই সেগুলিকে ধ্বংস শুরু করেছে ভারত।

আরও পড়ুন: Pakistan Has Targeted Jammu: জম্মুকে টার্গেট করে হামলার চেষ্টা পাকিস্তানের, পাক মিসাইল দেখতেই আকাশেই ধ্বংস করছে ভারত

দেখুন অন্ধকারে ঢেকে গিয়েছে গোটা অমৃতসর...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement