Ceasefire: সংঘর্ষ বিরতির পর এবার সীমান্তে সেনা কমাচ্ছে দুই দেশ, মিনি যুদ্ধ শেষে স্বাভাবিকের পথে পরিস্থিতি
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও কিছুটা কমল। সংঘর্ষ বিরতির পর এবার দুই দেশ সিদ্ধান্ত নিল, সীমান্ত অঞ্চল ও তার পাশাপাশি জায়গা থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে।
India-Pakistan Tension: ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও কিছুটা কমল। সংঘর্ষ বিরতির পর এবার দুই দেশ সিদ্ধান্ত নিল, সীমান্ত অঞ্চল ও তার পাশাপাশি জায়গা থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে। তবে সংঘর্ষ বিরতি ভেঙে দুই পক্ষের কেউ গোলাগুলি বা অন্য কোনওভাবে আক্রমণের চেষ্টা হলে তার জবাব দেওয়া হবে। মানে সোজা কথা হল, সংঘর্ষ বিরতি ততক্ষণ কার্যকর থাকবে, যতক্ষণ দুই দেশেই কোনওরকম হামলা চালাবে না।
আজ, সোমবার বিকেল পাঁচটা ভারত ও পাকিস্তানের সেনা অধিকর্তা (Director General of Millitary)-দের মধ্য়ে ফোনে কথা বলার পর ঠিক হয়, অবিলম্বে সীমান্ত অঞ্চল ও তার সংলগ্ন এলাকা থেকে দুটি দেশেই সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে আনছে। এদিন দুই দেশের সেনা আধিকারিকের বৈঠকের পর ফের পরিস্থিতি দ্রুত পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশা করা যাচ্ছে। প্রসঙ্গত, গত শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হয়েছে।
সীমান্ত থেকে সেনা সরাচ্ছে দুই দেশ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)