India Pakistan Conflict: অমৃতসরের বসতি এলাকা লক্ষ্য করে ধেয়ে আসে পাক মিসাইল, ভোরের আকাশে বায়ুসেনার হাতে ধ্বংস বাইকার ইআইএইচএ III কামিকাজ
শনিবার ভোর ৫টার দিকে অমৃতসরের আকাশ থেকে গুলি করে নামানো হয়েছে বাইকার ইআইএইচএ III কামিকাজ। ব্যর্থ পাক প্রচেষ্টা। ওই ড্রোন মিসাইলটি অমৃতসরের বসতি এলাকা লক্ষ্য করে ছুঁড়েছিল পাক সেনা।
India Pakistan Conflict: দেশজুড়ে উত্তেজনার পরিস্থিতি। ভারত-পাকিস্তানের হামলা, পালটা হামলায় যেন আসন্ন যুদ্ধ পরিস্থিতি। এদিকে দুই পড়শি দেশকে যত দ্রুত সম্ভব পরিস্থিতি ঠাণ্ডা করার পরামর্শ দিচ্ছে আমেরিকা। শুক্রবারও রাতভর হামলা জারি রেখেছে পাকিস্তান। ভারতের সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে ড্রোন, মিসাইল হামলা চালায় পাক সেনা (Pakistan Army)। চলে গুলিবর্ষণও। পাঞ্জাবের অমৃতসরে (Amritsar) বাইকার ইআইএইচএ III কামিকাজ (Byker YIHA III Kamikaze) ড্রোন উৎক্ষেপণ করেছিল পাকিস্তান। তবে তা ধ্বংসলীলা চালানোর আগেই আকাশে সেটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা (IAF)। শনিবার ভোর ৫টার দিকে অমৃতসরের আকাশ থেকে গুলি করে নামানো হয়েছে বাইকার ইআইএইচএ III কামিকাজ। ব্যর্থ পাক প্রচেষ্টা। ওই ড্রোন মিসাইলটি অমৃতসরের বসতি এলাকা লক্ষ্য করে ছুঁড়েছিল পাক সেনা।