Rajasthan: ভোট কেন্দ্রে অতিরিক্ত জেলাশাসককে চড় নির্দল প্রার্থীর, ভাইরাল ভিডিয়ো

এই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভোট কেন্দ্রে অতিরিক্ত জেলাশাসককে চড় নির্দল প্রার্থীর (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ রাজস্থানে উপনির্বাচনকে(Rajasthan Bypolls) ঘিরে অশান্তি। অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে বচসায় জড়ালেন নির্দল প্রার্থী(Candidate)। বচসা চরমে পৌঁছলে জেলাশাসককে(SDM) চড় মারেন ওই নির্দল প্রার্থী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের দেওলি-উনাইয়ারা কেন্দ্রে। এ দিন সকালে অতিরিক্ত জেলাশাসক অমিত চৌধুরীর সঙ্গে বচসায় জড়ান দেওলি-উনাইয়ারা আসনের নির্দল প্রার্থী নরেশ মিনা । প্রকাশ্যে জেলাশাসককে চড় পর্যন্ত মারেন তিনি, এমনটাই অভিযোগ। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভোট কেন্দ্রে অতিরিক্ত জেলাশাসককে চড় নির্দল প্রার্থীর, ভাইরাল ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement