Independence Day 2022: ৭৬তম স্বাধীনতা দিবসের উদযাপনে পৃথিবীর দুর্গমতম স্থানের অতন্দ্র প্রহরীরা, সিয়াচেনে উড়ল জাতীয় পতাকা (দেখুন ভিডিও)

Photo Credit_twitter

চারিদিকে ১৮ থেকে ২০ হাজার ফুট উঁচু পাহাড়। আদিগন্ত বিস্তৃত বরফ। পশ্চিমতম প্রান্ত ছুঁয়েছে হিমালয়ের শেষ বিন্দুকে। সে দিক থেকেই বাঁক নিয়ে এই হিমবাহের পূর্ব দিকে এসে শেষ হয়েছে কারাকোরাম। পৃথিবীর দুই দুর্গমতম পর্বতশ্রেণির মাঝে ৭২ কিলোমিটার জুড়ে শুধুই বরফ। সেই সিয়াচেনেই সারাক্ষণ মৃত্যুর সঙ্গে লড়াই করে অতন্দ্র প্রহরায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। প্রতি পদক্ষেপে যেন ঘাপটি মেরে অপেক্ষায় মৃত্যু।পৃথিবীর কয়েকটি দুর্গমতম বিন্দু যদি বেছে নিতে বলা হয়, সিয়াচেন অবশ্যই তার মধ্যে একটি। সেই দুর্গম যুদ্ধক্ষেত্রে উঠল তেরঙ্গা পতাকা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement