Shootout at Danapur: দানাপুরে দুষ্কৃতী হামলা, প্রকাশ্য রাস্তায় চলল গুলি, হামলায় মৃত এক ও আহত দুই
দোলের আগে বিহারের দানাপুরে দুষ্কৃতী তাণ্ডব। নওবদপুরে তিনজনের ওপর আচমকাই গুলি চালায় বাইক বাহিনী। আর এই ঘটনায় মৃত্যু হল একজনের।
দোলের আগে বিহারের দানাপুরে (Danapur) দুষ্কৃতী তাণ্ডব। নওবদপুরে তিনজনের ওপর আচমকাই গুলি চালায় বাইক বাহিনী। আর এই ঘটনায় মৃত্যু হল একজনের। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা যাচ্ছে, হতাহতরা সম্পর্কে মামা-ভাগ্নে। এদিন দুই ভাগ্নেকে নিয়ে বেরিয়েছিল তাঁদের মামা। তখনই রাস্তায় তাঁদের ওপর হামলা চালানো হয়। পরিবার সূত্রে খবর, হামলাকারীরা তাঁদের পূর্বপরিচিত ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক। সেটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে। যদিও আততায়ীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Indian Films to be Screened at Cannes 2025: 'অরণ্যের দিন রাত্রি' থেকে 'হোমবাউন্ড', ৭৮'তম কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ভারতের ৫টি ছবি, দেখুন
Bhutadi Amavasya 2025: ভূতাদি অমাবস্যা কবে? জেনে নিন মার্চ মাসের ভূতাদি অমাবস্যায় কোন কোন কাজ করা উচিত নয়!
Union Budget 2025: আয়করে বড় ছাড়, বাজেট ঘোষণার পর আর কোন কোন জিনিস সস্তা হল? দেখুন সম্পূর্ণ তালিকা
Union Budget 2025-26 Live Update: সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী, আয়করে স্বস্তি মধ্যবিত্তের
Advertisement
Advertisement