IMD Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় ভিজবে হিমাচল প্রদেশ, বুধবার থেকে বদলে যাবে জম্মু-কাশ্মীরের আবহাওয়া-জানাল আই এম ডি

0306 HP Weather (Photo Credit: X@@sanewshimachal)

কুল্লু ও মান্ডি-সহ র কয়েকটি জেলায় আগামী ৪৮ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হিমাচল প্রদেশের বিলাসপুর, চাম্বা, কাংড়া, কুল্লুতে আগামী ২৪ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বুধবার চাম্বা, কাংড়া, কুল্লু এবং মান্ডির বিভিন্ন স্থানে ৪০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কিন্নৌর, লাহুল ও স্পিতি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

হিমাচলের আবহাওয়া আপডেটঃ

জম্মু ও কাশ্মীরের আবহাওয়া আপডেট

জম্মু ও কাশ্মীরেও ৪ জুনের পর বদলে যাবে আবহাওয়া। ৪-৮ জুন মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। তবে, বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি প্রত্যাশিত জম্মু ও কাশ্মীরে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement