IMD Red Alert: রাজস্থান, সৌরাষ্ট্র ও কচ্ছের তাপপ্রবাহের জন্য রেড অ্যালার্ট জারি করল ভারতের আবহাওয়া সংস্থা

IMD Red Alerts (Photo Credit: X@airnewsalerts)

আজ রাজস্থান, সৌরাষ্ট্র এবং কচ্ছের কিছু অঞ্চলে তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি  করল ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD)। হাওয়া অফিসের তরফে হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশ, বিদর্ভ এবং পূর্ব মধ্যপ্রদেশে ২-৩ দিন ধরে তাপপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। গ্রীষ্মের শুরুতেই আবহাওয়া বিভাগ আগামী ৩ দিন ধরে উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত এবং মহারাষ্ট্রের অনেক অংশে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দফতরের বিজ্ঞপ্তি( IMD alerts) অনুসারে, আসাম, মেঘালয়, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা এবং মাহেতে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement