IMD Forecasts: উপকূলীয় তামিলনাড়ু এবং পুদুচেরির বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, জানাল আই এম ডি
আজ উপকূলীয় তামিলনাড়ু এবং পুদুচেরির বিচ্ছিন্ন স্থানে খুব ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (IMD)। এই তথ্যের পাশাপাশি আবহাওয়া বিভাগ যোগ করেছে যে আজ কেরালা এবং মাহেতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আইএমডি হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর প্রদেশে আগামী দুই থেকে তিন দিনের জন্য ভোরবেলা ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে।
আইএমডি তার পূর্বাভাসে জানিয়েছে যে পশ্চিম হিমালয় অঞ্চলে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং মধ্য ভারত, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার তাপমাত্রা তিন দিন পরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আগামী ৫ দিনের মধ্যে দেশের বাকি অংশগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না বলেই পূর্বাভাসে জানিয়েছে আইএমডি।