IMD Forecasts: দেশের বিভিন্ন রাজ্যের কিছু অংশে রাতের বেলা ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আইএমডি, দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা

IMD (Photo Credit: X@airnewsalerts)

আজ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে রাতের বেলা ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (IMD)। আইএমডি জানিয়েছে, আগামীকাল পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা এবং মাহে-তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারা আরও বলেছে যে আগামী ২৪ ঘন্টার মধ্যে গুজরাট অঞ্চলে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর মৎসজীবিদের আগামীকাল পর্যন্ত কমোরিন এলাকা এবং তৎসংলগ্ন মান্নার উপসাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

আইএমডি-র  পূর্বাভাস অনুসারে, আগামী সপ্তাহের শুরুতে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement