IMD Forecast: উত্তর ভারতে বৃষ্টিপাত এবং তুষারপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস,উত্তর-পশ্চিম ভারতে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি

IMD Alert on Coldwave (Photo Credit: X@airnewsalerts)

আজ জম্মু-কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (IMD)। এছাড়াও আগামী দুই দিনের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর-পশ্চিম উত্তর প্রদেশে বজ্রবিদ্যুৎ ঝড় সহ বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আইএমডি-র তরফে জানানো হয়েছে আগামীকাল উত্তরাখণ্ডে বিক্ষিপ্ত বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে আগামী তিন দিনের মধ্যে IMD ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস ধীরে ধীরে বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি তারা আরও বলেছে যে আগামী তিন দিনের মধ্যে মধ্য ও পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement