IMD Forecast: দক্ষিণের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস, ধোঁয়াশায় ঢাকবে রাজধানী জানাল ভারতের আবহাওয়া বিভাগ
ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) আজ তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা, মাহে এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে বজ্রঝড় ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আইএমডি অনুসারে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে যে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে আগামী ২-৩ দিনের মধ্যে রাত এবং সকালের সময় ধোঁয়াশা এবং অগভীর কুয়াশার সম্মুখীন হতে পারে স্থানীয় বাসিন্দারা। আজ সকালে উত্তর-পূর্ব উত্তর প্রদেশের বিচ্ছিন্ন অঞ্চলেও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা গেছে।
আবহাওয়া অফিসের সতর্কতা থাকলেও দীপাবলীর পর থেকে দিল্লি-এনসিআর-এ বাতাসের মান ক্রমাগত খারাপ হচ্ছে, আজ সকালে বায়ুর গুণমান সূচক (AQI) ৩৭৩-এ পৌঁছেছে। শহরের কিছু অংশে বায়ুর গুণমান সূচক (AQI) 400 চিহ্ন অতিক্রম করে গুরুতর মাত্রায় পৌঁছেছে।আজ সকালে আনন্দ বিহারের সূচক ৪৩৩ ও বাওয়ানার সূচক ৪০৮ এ পৌছেছে।