IMD Alert: দেশের একাধিক প্রান্তে বৃষ্টির পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দফতরের, উত্তরাখণ্ডে জারি কমলা সতর্কতা

IMD (Photo Credit: X@airnewsalerts)

(আইএমডি)। আবহাওয়া বিভাগের তরফে  আজ উত্তরাখণ্ডের বেশ কয়েকটি অঞ্চলে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং তীব্র বাতাসের সতর্কতাও দেওয়া হয়েছে। এছাড়া অসম, মেঘালয়ের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আই এম ডি।

এছাড়াও দিল্লি, হরিয়ানা, চন্ডীগড়, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, ওড়িশা, তেলেঙ্গানা, কর্ণাটকের উত্তর অংশের প্রত্যন্ত অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, বিদর্ভ, ছত্তিশগড়, সিকিম এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে আগামী দু-তিনদিন ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়–বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement