Hyderabad Hit and Run: রাস্তা পারাপার করতে গিয়ে দ্রুতগতির লরি পিষে দিল পরিবারকে, মর্মান্তিক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল
এক দম্পতি তাঁদের দুই সন্তানকে নিয়ে রাস্তা পার করছিলেন। এমন সময়ে দ্রুতগামী একটি কন্টেনার লরি পিছন থেকে সজোরে এসে তাঁদের ধাক্কা দেয়।
রাস্তা পারাপার করতে গিয়ে দ্রুতগতির লরি পিষে দিল গোটা পরিবারকে। হায়দরাবাদের (Hyderabad) আব্দুল্লাপুরমেটে ইনামগুড়ার কাছে একটি ক্রিসিং পার করার সময়ে অঘটনটি ঘটে। এক দম্পতি তাঁদের দুই সন্তানকে নিয়ে রাস্তা পার করছিলেন। এমন সময়ে দ্রুতগামী একটি কন্টেনার লরি পিছন থেকে সজোরে এসে তাঁদের ধাক্কা দেয়। পিষে মারা যান বছর ৪৮-এর শ্রীনিবাস। ৩৯ বছর বয়সী স্ত্রী কুঞ্চাপু লক্ষ্মী এবং দুই ছেলে মেয়ে ১৯ বছরের রাজেশ্বরী এবং ১৭ বছর রামবাবু জখম হন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে ব্যস্ত রাস্তায় হিট অ্যান্ড রানের ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। ধাক্কা মেরে লরিটি চম্পট দিয়েছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে আসেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দ্রুতগতির লরি পিষে দিল
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Advertisement
Advertisement
Advertisement