Hyderabad: খাদ্যনালীতে আটকে যায় মাটনের শক্ত হাড়, বের করে প্রৌঢ়ের প্রাণ রক্ষা চিকিৎসকদের

Mutton, Representational Image (Photo Credit: Wikimedia Commons)

মাটন (Mutton) খেতে গিয়ে খাদ্যনালীতে হাড় বেধে যায় এক ব্যক্তির। মাংস খেতে গিয়ে ফুসফুসের পাশে থাকা খাদ্যনালীতে যখন হাড় আটকে যায়, তা নিয়ে বেজায় কষ্ট পাচ্ছিলেন বছর ৬৬-র এক প্রৌঢ়। তাঁকে হায়দরাবাদের এল বি নগরের কামিনেনি হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা কার্যত অসাধ্য সাধন করেন। ১ মাস ধরে খাদ্যনালীতে আটকে থাকা  হাড় বের করে আনেন কামিনেনি হাসপাততালের চিকিৎসকরা। শ্রীরামালু নামে বছর ৬৬-র ওই ব্যক্তি ভালভাবে খাবার চিবিয়ে খেতে পারতেন না বলে খবর। তার জেরেই শ্রীরামালুর খাদ্যনালীতে মাটনের হাড় আটকে যায় বলে মনে করেন চিকিৎসকরা।

দেখুন সেই ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement