Howrah-Puri Vande Bharat Express: সাড়ে ছ’ঘণ্টায় জগন্নাথ ধাম! ট্রায়াল রান শুরু হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের
বুধবার রাতেই ওড়িশার বালেশ্বর হয়ে সাঁতরাগাছি কারশেডে এসে পৌঁছয় বন্দে ভারতের রেকটি। এর পর সেটি শুক্রবার সকাল ৬টা ১০ নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে পুরীর উদ্দেশে রওনা দেয়। পুরী পৌঁছবে ১২টা ৩৫ মিনিটে।
শুক্রবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু হল। বুধবার রাতেই ওড়িশার বালেশ্বর হয়ে সাঁতরাগাছি কারশেডে এসে পৌঁছয় বন্দে ভারতের রেকটি। এর পর সেটি শুক্রবার সকাল ৬টা ১০ নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে পুরীর উদ্দেশে রওনা দেয়। সেটি পুরী পৌঁছবে ১২টা ৩৫ মিনিটে।সময় লাগবে আনুমানিক সাড়ে ছ’ঘণ্টা। আবার আবার দুপুর ১টা ৫০ মিনিটে পুরী থেকে ওই রেকটি হাওড়ার পথে রওনা দেবে। হাওড়া পৌঁছবে রাত্রি সাড়ে ৮টা নাগাদ।
হাওড়া পুরী রুটে নতুন বন্দে ভারত যাত্রীদের জন্য কবে থেকে চালু হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, মে মাস থেকে এই ট্রেন চালু হতে পারে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Jagannath Dev's Rath Yatra 2025: স্নান যাত্রার পর জগন্নাথ দর্শন বন্ধ, ফুলুরি তেলে মালিশের পর সুস্থ হবেন মহাপ্রভু, তারপরই রথযাত্রা
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
Advertisement
Advertisement