Holi 2025: অনিচ্ছুক ব্যক্তি, স্থান এবং যানবাহনের উপর রঙ বা রঙিন জল ছোঁড়া নিষিদ্ধ, বিজ্ঞপ্তি জারি হায়দরাবাদ পুলিশ এবং সাইবারাবাদ পুলিশ-এর

Holi Notice (Photo Credit: X@ANI)

হায়দরাবাদ শহর এবং সাইবারাবাদের রাস্তায় এবং পথ চলতি অনিচ্ছুক ব্যক্তি এবং যানবাহনের উপর রঙ বা রঙিন জল ছিটিয়ে দেওয়া বা অনিচ্ছুক ব্যক্তিদের রঙ মাখানোর ওপরে নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে হায়দরাবাদ পুলিশ এবং সাইবারাবাদ পুলিশ। এছাড়া হোলি উপলক্ষ্যে পুলিশ রাস্তা এবং পাবলিক প্লেসে দলবদ্ধভাবে দুই চাকার গাড়ি এবং অন্যান্য যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে, যা শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করে এবং জনসাধারণের জন্য অসুবিধা, বিরক্তি বা বিপদের কারণ হয়।

২০২৫ সালের হোলি উৎসব উদযাপনের জন্য হায়দরাবাদে ১৩.৩.২৫ সন্ধ্যা ৬টা থেকে ১৫.৩.২৫ সকাল ৬টা পর্যন্ত এবং সাইবারাবাদে ১৪.৩.২৫ সকাল ৬টা থেকে ১৫.৩.২৫ সকাল ৬টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement