Coronavirus Cases In India: করোনার থাবায় ভারতে নতুন সংক্রামিত ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন

সংক্রমণের শৃঙ্খল ভাঙার কোনওরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। দিন একটা করে এগোচ্ছে আর দৈনিক আক্রান্তের সংখ্যা মুহুর্মুহু বেড়ে চলেছে। রবিবার সারাদিনে দেশে নতুন সংক্রামিত ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন।

ভারতে করোনা (Photo Credits: IANS)

সংক্রমণের শৃঙ্খল ভাঙার কোনওরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। দিন একটা করে এগোচ্ছে আর দৈনিক আক্রান্তের সংখ্যা মুহুর্মুহু বেড়ে চলেছে। রবিবার সারাদিনে দেশে নতুন সংক্রামিত ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের। গতকাল হাসপাতাল থেক ছাড়া পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ১৭৮ জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫০ লক্ষ ৬১ হাজার ৯১৯। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ১৯ লাখ ২৯ হাজার ৩২৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২৯ লাক ৫৩ হাজার ৮২১ জন। এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৭৮ হাজার ৭৬৯ জন। ১২ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৫৬৬ জন ইতিমধ্যেই টিকাকরণের আওতায় এসেছেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement