Hathras Accident: পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৫, বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা বলে দাবি প্রশাসনের
আগ্রা-আলিগড় জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। ১১ জন আহতদের মধ্যে ৮ জনকে ইতিমধ্যেই আলিগড়ের আরেকটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আগ্রা-আলিগড় জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। শুক্রবার সন্ধ্যায় হাথরাসে (Hathras) ঘটা দুর্ঘটনায় প্রথমে ১২ জনের মৃত্যু হলেও পরে চিকিৎসা চলাকালিন আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আলিগড় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। ১১ জন আহতদের মধ্যে ৮ জনকে ইতিমধ্যেই আলিগড়ের আরেকটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জানা যাচ্ছে এদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মৃত ও আহতদের বেশ অনেকজনেরই নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়া ও রাস্তা কাদার কারণে পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Advertisement
Advertisement
Advertisement