Pahalgam Terror Attack: পহেলগামে জঙ্গিদের হাতে নিহত নৌ সেনাকর্মী বিনয় নারওয়ালের পরিবারকে ৫০ লক্ষ টাকা, সরকারী চাকরী হরিয়ানা সরকারের

জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি আক্রমণে মারা যান ভারতীয় নৌ সেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। গত মঙ্গলবার পহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় মৃত্যু হয় এই নৌসেনা অফিসারের।

Eyewitness in Pahalgam Terror Attack (Photo Credits: X)

Pahalgam Terror Attack: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি আক্রমণে মারা যান ভারতীয় নৌ সেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল (Lt. Vinay Narwal )। গত মঙ্গলবার পহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় মৃত্যু হয় এই নৌসেনা অফিসারের। গত ১৬ এপ্রিল তাঁর বিয়ে হয়েছিল। বিয়ের পর স্ত্রী হিমাংশীর সঙ্গে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন বিনয়। হরিয়ানার কর্নেলের বাসিন্দা নৌ সেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে তুলে দিচ্ছে নায়াব সিং সাইনির সরকার। সঙ্গে বিনয় নারওয়ালের পরিবারের সদস্যকে সরকারী চাকরি দেওয়া হবে বলে জানিয়েছে হরিয়ানা সরকার। আরও পড়ুন-পহেলগামে নিহতদের পরিবারদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, বিতানের বাবার জন্য পেনশন ফান্ড ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

দেখুন খবরটি

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement