Haryana Assembly Election 2024: ভোট দিলেন মুখ্যমন্ত্রী, হরিয়ানায় তৃতীয়বার ক্ষমতা দখল নিয়ে আশাবাদী নয়াব
ভোট দিতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি। ভোট দিতে বেরিয়ে মুখ্যমন্ত্রী বললেন, 'আমরা বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছি'।
শনিবার, ৫ অক্টোবর সকাল থেকে বিধানসভা ভোট ঘিরে হরিয়ানা জুড়ে তুমুল ব্যস্ততা। একদিনে রাজ্যের ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। একে একে ভোট দিতে আসছেন রাজ্যবাসী। ভোট দিতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি। ভোট দিতে বেরিয়ে মুখ্যমন্ত্রী বললেন, 'আমরা বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছি'। মোদী-শাহের পথ অনুসরণ করে কংগ্রেসের নিন্দায় এদিন নয়াব আরও বলেন, 'কংগ্রেস মিথ্যার রাজনীতি করে। তারা লোকসভা নির্বাচনের সময় মিথ্যা বলেছিল যে সংবিধান এবং সংরক্ষণ তুলে দেওয়া হবে। সংরক্ষণ ছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাহুল গান্ধীর। জওহরলাল নেহেরু থেকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং রাহুল গান্ধী সকলেই দেশে সংরক্ষণের অবসানের কথা বলেছেন'।
ভোট দিয়ে বেরিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী দেখুন...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Advertisement
Advertisement
Advertisement