Election Commissioners Appointed: নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন গণেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু

সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে নির্বাচনী নির্ঘন্ট। এরমধ্যে শুক্রবার নির্বাচন কমিশনার (Election Commissioners) হিসেবে নিযু্ক্ত করা হল প্রাক্তন দুই আইএএস অফিসার গণেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুকে। আজ থেকে নির্বাচনী কমিশনার পদে কাজ শুরু করবেন দুজনে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন প্যানেল এই দুই প্রাক্তন আইএএস অফিসারকে নিযুক্ত করে। গত ৯ মার্চ এই পদে থাকা অরুণ গোয়েল রাষ্ট্রপতির কাছে ইস্তফা দেন। তারপরেই উঠে আসে গণেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুর নাম।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement