Gumla Encounter: পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া-র শীর্ষ নেতা মার্টিন কেরকেটা
ভারতে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া (PLFI) এর এক শীর্ষ নেতা মার্টিন কেরকেটা গতকাল রাতে পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে। গুমলা অঞ্চলের এস পি এই তথ্য জানিয়েছেন। উল্লেখ্য মার্টিনের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি পুলিশ কামদারা এলাকায় তার উপস্থিতি সম্পর্কে তথ্য পায়। পুলিশ সেখানে পৌঁছালে মার্টিন এবং তার সহযোগীরা পুলিশের বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর পুলিশের তরফে পাল্টা জবাব দেওয়া হয়। দু পক্ষের এই গুলির লড়াইয়ে নিহত হয়। তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বাকি সদস্যদের খোঁজে এখনও অভিযান চলছে বলে জানিয়েছেন এসপি গুমলা।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement