Uttar Pradesh:ফের রেললাইনে সিমেন্টের চাঁই, দুর্ঘটনার কবলে ট্রেন

এই ঘটনায় কিছুদিন আগেই দু'জনকে গ্রেফতার করা হয়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখছে রেল পুলিশ।

প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ রায়বরেলিতে(Raebareli ) ফের রেল দুর্ঘটনা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার(Accident) হাত থেকে বাঁচল ট্রেন(Train)। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের(Uttar Pradesh) কাছে রায়বরেলিতে রেললাইনে সিমেন্টের চাঁই রাখা ছিল। তার সঙ্গেই সংঘর্ষ হয় ট্রেনটির। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। ঘটনায় ভেঙে গিয়েছে স্টেশনের কিছুটা অংশ। কীভাবে রেললাইনে সিমেন্টের চাঁই এল তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরে দেশজুড়ে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। কোথাও রেললাইনে পাথর আবার কোথাও লোহার পাইপ বা ডিটোনেটর, ষড়যন্ত্র করে রেখে দেওয়া হচ্ছে এই সব। এই ঘটনায় কিছুদিন আগেই দু'জনকে গ্রেফতার করা হয়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখছে রেল পুলিশ।

ফের রেললাইনে সিমেন্টের চাঁই, দুর্ঘটনার কবলে ট্রেন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement