Gold Rate: গোল্ডে দরের ভোল্ট! এই প্রথম সোনার দর এক লক্ষ টাকা ছাড়াল!

একের পর পাঁচটা শূন্য দিলে তবে মিলবে ১০ গ্রাম সোনা। হ্যাঁ, এই প্রথম মাইলস্টোন গড়ে ১০ গ্রাম সোনার দাম এক লক্ষ টাকা ছাড়িয়ে গেল।

Gold, Representational Image (Photo Credit: Pixabay)

Gold Prices Soar to Record Price: স্বর্ণাক্ষরে লেখা থাকার মত উঠল সোনার দাম। একের পর পাঁচটা শূন্য দিলে তবে মিলবে ১০ গ্রাম সোনা। হ্যাঁ, এই প্রথম মাইলস্টোন গড়ে ১০ গ্রাম সোনার দাম এক লক্ষ টাকা ছাড়িয়ে গেল। অবশ্য সেটা জিএসটি যোগ করার পর। এমনিতে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ভারতীয় মুদ্রায় ৯৭ হাজার ২০০ টাকা। কিন্তু তার ওপর জিএসটি যোগ করলে দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ১১৬ টাকা। আমেরিকা-চিনের মধ্যে বানিজ্য যুদ্ধ সহ বেশ কিছু কারণে মার্কিন ডলার দুর্বল হয়ে পড়ায় সোনার দাম এতটা বেড়ে গিয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

চলতি বছর সোনার দাম ২৬ শতাংশ বেড়ে গিয়েছে। ২০২৫ সালে এখনও পর্যন্ত ১০ গ্রাম সোনার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২০ হাজার ৮০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

লাখ টাকার সোনা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement