Goa: রাস্তার ধারের ঝুপড়ির উপর উঠে পড়ল বাস, দুর্ঘটনায় পিষে মৃত্যু ৪ ঘুমন্ত শ্রমিকের

ঘটনাস্থলে উপস্থিত এক শ্রমিকের দাবী, মদ্যপ অবস্থায় ছিলেন বাস চালক। ঘটনাস্থল থেকে পালানোর সময় প্রত্যক্ষদর্শীদের পুলিশকে কিছু না বলার হুমকি পর্যন্ত দেন।

(ছবিঃ X)

গোয়াঃ কাজ সেরে রাস্তার ধারের ঝুপড়িতে ঘুমাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে সেই ঝুপড়িতে ধাক্কা মারে একটি বেসরকারি বাস (Bus)। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ শ্রমিকের (Labourers ) । আহত আরও ৫ শ্রমিক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ গোয়ার (Goa) ভারনা শিল্পাঞ্চলে। শনিবার রাত ১১.৩০ টা নাগাদ কাজ সেরে ঘুমাচ্ছিলেন শ্রমিকরা। তখনই বাসটি এসে আচমকা ধাক্কা মারে। ইতিমধ্যেই বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত এক শ্রমিকের দাবী, মদ্যপ অবস্থায় ছিলেন বাস চালক। ঘটনাস্থল থেকে পালানোর সময় প্রত্যক্ষদর্শীদের পুলিশকে কিছু না বলার হুমকি পর্যন্ত দেন।

দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement