Ganesh Chaturthi 2023: ৬৯ কেজি সোনা ও ৩৩৬ কেজির রুপো দিয়ে সাজল 'জিএসবি' সেবা মণ্ডলের গণপতি ; দেখুন মুম্বাইয়ের সবচেয়ে ধনী গণেশ মূর্তির ছবি

মুম্বইয়ের সবচেয়ে ধনীপুজো হিসেবে পরিচিত কিংস সার্কেলের এই পুজোয় এ বছর গণেশ মূর্তি সাজানো হয়েছে ৬৯ কেজি সোনা ও ৩৩৬ কেজি রৌপ্য দিয়ে। জানা গেছে এই গয়নার জন্য ৩৮.৪৭ কোটির বিমা করেছে এই পুজো কমিটি।

Richest Ganapati of Mumbai Photo Credit: Twitter@ANI

গণেশ চতুর্থীর সবচেয়ে বড় উৎসব পালিত হয় মহারাষ্ট্রে। তাই মুম্বইয়ের অলিতেগলিতে  গণেশ পুজো। তার সঙ্গে পেল্লায় পেল্লায় নামকরা পুজো।মুম্বইয়ের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম জিএসবি সেবা মণ্ডলের পুজো। এখানকার প্রধান আকর্ষণ হল বিশালাকার মূর্তি। এখানে গণপতিকে সাজানো হয় ভারী ভারী গয়না দিয়ে।মুম্বইয়ের সবচেয়ে ধনীপুজো হিসেবে পরিচিত কিংস সার্কেলের এই পুজোয় এ বছর গণেশ মূর্তি  সাজানো হয়েছে ৬৯ কেজি সোনা ও ৩৩৬ কেজি রৌপ্য দিয়ে। জানা গেছে এই গয়নার জন্য ৩৮.৪৭ কোটির বিমা করেছে এই পুজো কমিটি। এবং গোটা পুজো উপলক্ষ্যে ৩৬০ কোটির বিমা করিয়েছে জিএসবি সেবা মণ্ডল। বিমাটি সরকারি বিমা সংস্থা নিউ ইন্ডিয়া ইনস্য়ুরেন্স থেকে করানো হয়েছে।

আগামীকাল (১৯ সেপ্টেম্বর) থেকে ২৩সেপ্টেম্বর পর্যন্ত গণপতি বাপ্পা মণ্ডপে ভক্তদের দর্শন দেবেন। দেখুন সেই ছবি-

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement