Fruit Chai: ফলের সমাহারে তৈরি হচ্ছে চা, ভিডিও দেখে তাজ্জব নেট দুনিয়া (দেখুন ভিডিও)

চা হল একটি খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ পানীয়। তার এই হাল দেখে অনেক নেটিজেন লিখেছেন যে এবার এর মধ্যে একটু বিষ ও মিশিয়ে দিন।

Viral Fruit Tea Photo Credit: Instagram@Nisha Rajput Sirohi

আম দিয়ে পিজ্জা, চকোলেট দিয়ে ধোসার মত পরীক্ষা নিরীক্ষা দেখেছেন ভোজন রসিকরা। এবার সবাইকে চমকে দিয়ে ফ্রুট চা নিয়ে এলেন এক বিক্রেতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল( Viral) হয়েছে সেই ফল দিয়ে তৈরি চায়ের ভিডিও। শুনতে অবাক লাগলেও বিভিন্ন ধরনের ফল অর্থাৎ আপেল, কলা, সবেদা ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে চা। গুজরাটের সুরাটের এক চায়ের দোকানে তৈরি করা হয়েছে অভিনব সেই ফলের চা। কলা, সবেদা এবং আপেলের টুকরো দিয়ে তৈরি সে চা করার ভিডিও দেখে নেটিজেনরা বেশ চমকে উঠেছে। কারণ চা হল একটি খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ পানীয়। তার এই হাল দেখে অনেক নেটিজেন লিখেছেন যে এবার এর মধ্যে একটু বিষ ও মিশিয়ে দিন।  দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ফলের চায়ের ভিডিও-

 

 

View this post on Instagram

 

A post shared by Nisha Rajput Sirohi (@delhifoodcrush)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement